রাজাপুরে জাতীয়তাবাদী গনতান্ত্রিক আন্দোলন এর কর্মীসভা অনুষ্ঠিত
মো রাজিব তালুকদার জেলা প্রতিনিদি (ঝালকাঠী) কাঠালিয়া:
ঝালকাঠির রাজাপুরে জাতীয়তাবাদী গনতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় উপজেলা মুক্তিযোদ্ধা মিলনকেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় মহানগর বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি জেলা যুব আন্দোলনের আহবায়ক হুসাইন মো. শাহাদাৎ।
প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় মহা সচিব অধ্যাপক আবদুল্লাহ্ মোহাম্মদ তাহের। বিশেষ অতিথি ছিলেন দলের ভাইস্ চেয়ারম্যান (উচ্চ পরিষদ) মো. এনায়েত কবির, দলের চেয়ারম্যানের বিশেষ সহকারি মোমিনুল আমিন, দলের ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহবায়ক ইসমাইল হোসেন। অনুষ্ঠানে যোগদিতে আসার পথে বরিশালে সড়ক দূর্ঘটনার কারনে ঢাকা থেকে আগত প্রধান অতিথি সহ অতিথিরা সভায় যোগদিতে পারেননি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গনতান্ত্রিক যুব আন্দোলনের কেন্দ্রিয় আহবায়ক লায়ন নূরুজ্জামান হীরা, কেন্দ্রীয় মহানগর বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি জেলা যুব আন্দোলনের আহবায়ক হুসাইন মো. শাহাদাৎ, দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাওলাদার আবুল হোসাইন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, দলের রাজাপুর উপজেলা আহবায়ক নজরুল ইসলাম সুহিন।
নতুন আত্মপ্রকাশ করা এই দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ। যিনি সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের উপদেষ্টা ছিলেন। ববি হাজ্জাজ এর অঙ্গীকার, দেশ হবে জনতার। এই স্লোগানকে সামনে রেখে দলকে শক্তিশালী করতে কর্মী সমাবেশ করছে দলটি। বাংলাদেশী জাতীয়তাবাদ, স্বাধীনতার চেতনা, ধর্মীয় মূল্যবোধ ও জবাবদিহিতামূলক গনতন্ত্র এই চারটি মূলনীতি নিয়ে সাত মাস পূর্বে দলটি আত্মপ্রকাশ করেছে।
স/মা

