ঢাকামঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাজাপুরে উপজেলা আ.লীগের সদস্য হলেন বিউটি সিকদার

admin
জানুয়ারি ২১, ২০২০ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

রাজাপুর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের ঝালকাঠির রাজাপুর উপজেলা কমিটির সদস্য হলেন মোসাঃ বিউটি সিকদার। গত শনিবার জেলা আ.লীগের সভাপতি সরদার মোঃ শাহ আলম ও সাধারন সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির রাজাপুর উপজেলার ৭১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন।

আর এ কমিটিতে সদস্য হিসেবে জায়গা করে নেন সচ্ছ ও পরিচ্ছন্ন রাজনীতিবীদ বিউটি সিকদার। বিউটি সিকদার উপজেলার কানুনিয়া গ্রামের ইতালি প্রবাসী উজ্জল সিকদারে স্ত্রী। তিনি দীর্ঘদিন ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন।

বর্তমানে উপজেলার শ্রীমন্তকাঠি এম.এল. বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আওয়ামী পরিবারের সদস্য নারীনেত্রী বিউটি সিকদারকে উপজেলা আওয়ামীলীগের কমিটিতে সদস্য নির্বাচিত করায় তৃনমূলের নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেছে।

কমিটি প্রকাশের পরপরই নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। নেতাকর্মীরা জানান, বিউটি আপা তৃনমূলের নেতাকর্মীদের পাশে সব সময় ছিলেন এবং তিনি তৃনমূলে বিচরণ করতেন ও নেতাকর্মীদের খোঁজ খবর নিতেন।

বিউটি সিকদার বলেন, দেশের উন্নয়নের ধারা বাহিকতা বাস্তবায়িত করার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। জেলা ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে রাজাপুর উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটিতে সদস্য করায় আমি আমার দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি সে জন্য সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি।

উল্লেখ্য গত ৫ ডিসেম্বর উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে এ্যাড. এএইচএম খায়রুল আলম সরফরাজ কে সভাপতি ও জিয়া হায়দার খান লিটনকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।

স/এষ্