ঢাকাবৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাজাপুরের সোনারগাঁও ব্রিজটি পথাচারীদের মরণ ফাঁদ !

admin
সেপ্টেম্বর ১৪, ২০১৭ ৭:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃমোছাদ্দেক বিল্লাহ (বিষেশ প্রতিনিধি)

রাজাপুরে একটি ব্রিজের বেহাল দশার কারণে ভোগান্তি পোহাচ্ছে সহস্রাধিক শিক্ষার্থীসহ এলাকাবাসী। এটি ব্রিজ না যেন মরন ফাঁদ। ব্রিজের একপাশ মাঝ দিয়ে কাঁত হয়ে গেছে, অন্যপাশ দিয়ে ওঠারই উপায় নেই। ব্রিজের এ বেহাল দশায় এখন এক গ্রাম থেকে অন্য গ্রামের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে অন্তত পাঁচ হাজার মানুষের। সীমাহীন এই দূর্ভোগে পড়েছে দুইটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি কলেজ,একটি মাদ্রাসার সহস্রাধিক শিক্ষার্থীরা। বিকল্প কোন যাতায়াত পথ না থাকায়,মরন ফাদ জেনেও পার হচ্ছে গ্রামবাসী সহ হাজারো ছাত্রছাত্রী। উপজেলার  বড়ইয়া ইউনিয়নের সোনারগাঁও মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালের উপর এলজিইডির নির্মিত ব্রিজটি দীর্ঘ পাঁচ বছর যাবত জরাজীর্ণ অবস্থায় থাকলেও দেখার কেউ নেই ।

সরেজমিন দেখা যায়, ব্রিজের দুইপাশ থেকে ভেঙে যাওয়াসহ এক পাশ কাতহয়ে খালে পড়ে গেছে ফলে নিচ থেকে নৌকা ও ট্রালার চলাচলও বন্ধ। যে কোনো সময় ভেঙে পড়তে পারে নানান দূর্ঘটনার শিকার হতে পারে পথাচারী সহ শিক্ষার্থীরা। স্কুল কলেজ,মাদ্রাসার সহস্রাধিক শিক্ষার্থীর চলাচলের একমাত্র ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় চরম বিপাকে পড়েছেন অভিভাবকরা। কয়েকজন অভিভাবক জানিয়েছেন, প্রতিদিন ছোট ছোট বাচ্চাদের স্কুলে পাঠিয়ে উদ্বিগ্ন থাকতে হয় তাদের। কখন আবার মৃত্যু ফাঁদে পা দিয়ে জীবন হারাতে হয় তাদের সন্তানদের। ব্যবসায়ী জালাল গাজী জানান,নির্বাচন আসলে বেশ সারা পেলেও নির্বাচন চলে গেলে খবর রাখে না কেউ। ব্রিজটি মেরামতের জোর দাবি জানিয়েছেন এলাকার সর্বসাধারণ।

স/মা