রাজাপুরের আ’লীগের সাবেক সভাপতি ও দৈনিক বাংলাদেশ সময়ের সম্পাদক শিক্ষাবীদ ড. হান্নান ফিরোজ আর নেই, এলাকায় শোক
মোঃ রাজবি তালুকদার:
স্টামফোর্ড ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের সাবেক ভিপি, রাজাপুর উপজেলা আ’লীগের সাবেক সভাপতি ও দৈনিক বাংলাদেশ সময়ের সম্পাদক প্রফেসর ড. এম. এ. হান্নান ফিরোজ রোববার ভোররাতে ঢাকার ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামানের বড় ভাই। রোববার দুপুরে তার প্রথম জানাজা ধানমন্ডি ইদগাহ মাঠে, স্টামফোর্ড ইউনিভার্সিটি সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এবং সোমবার সকাল সাড়ে ১১টায় তার নিজ গ্রামের বড়ইয়া ডিগ্রি কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধসংলগ্ন কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। তার মৃত্যুতে রাজাপুর সাংবাদিক ক্লাব, বড়ইয়া বিশ^ বিদ্যালয় কলেজ ও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতিসমবেদনা জানিয়েছেন।
স/মা

