ঢাকামঙ্গলবার , ২০ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাজস্থান রয়্যালস ৭ উইকেটের বড় জয়

admin
অক্টোবর ২০, ২০২০ ১২:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

রাজস্থান রয়্যালস ৭ উইকেটের বড় জয়

রাহুল রাজ : লক্ষ্য যখন মাত্র ১২৬ রান। তখন যে কেউ রাজস্থানের পক্ষেই চোখ বন্ধ করে জয়ের আশায় বসে থাকবে। রাজস্থান তার ভক্তদের মোটেও নিরাশ করেনি। ১৭.৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌচ্ছে যায় সঞ্জু স্যামসাং এর দল। এবারের আইপিএলে সর্বনিম্ন ১২৫ রান তুলেছিল তিনবারের চ্যাম্পিয়নরা।

ব্যাটসম্যানরা ভুগিয়েই চলেছেন চেন্নাই সুপার কিংসকে। ম্যাচের পর ম্যাচ ধীরগতির ব্যাটিংয়ের অস্বস্তি চেপে ধরে আছে দলটিকে।

আবুধাবিতে ১৯ অক্টোবর রাজস্থান রয়্যালসের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে মাত্র ১২৫ রানেই আটকে যায় চেন্নাই।

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

৩০ বলে ৪ বাউন্ডারিতে হার না মানা জাদেজার ৩৫ রান ছিল দলের সবচেয়ে বড় স্কোর।

রাজস্থান রয়্যালস বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন জোফরা আর্চার। ৪ ওভারে মাত্র ৫ ইকোনমিতে ২০ রান খরচায় একটি উইকেট নেন তিনি।

ম্যাচ সেরা : রাজস্থানের ৭০ রানে অপরাজিত থাকা জজ বাটলার।