ঢাকারবিবার , ৩০ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৮৯১

admin
জানুয়ারি ৩০, ২০২২ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী বিভাগে ২৪,ঘণ্টায় নতুন শনাক্ত ৮৯১

মঈন উদ্দীন : রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় ৮৯১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। রোববার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় বিভাগের আট জেলায় তাঁরা শনাক্ত হন। বিভাগীয় সহকারী স্বাস্থ্য পরিচালক ডা. নাজমা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. নাজমা জানান, ২৪ ঘণ্টায় বিভাগের রাজশাহীতে ৩৭৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪৬ জন, নওগাঁয় ৩৯ জন, নাটোরে ৬৩ জন, জয়পুরহাটে ৪৫ জন, বগুড়ায় ১৩৬ জন, সিরাজগঞ্জে ৩৫ জন এবং পাবনায় ১৫০ জন নতুন রোগী শনাক্ত হন। ওই ২৪ ঘণ্টায় বিভাগে করোনা পজিটিভ অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ২২৫ জন।

স/এষ্