ঢাকাশুক্রবার , ৪ ফেব্রুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাজশাহী বিভাগে শনাক্তের হার ৩১ শতাংশ, একজনের মৃত্যু

admin
ফেব্রুয়ারি ৪, ২০২২ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী বিভাগে শনাক্তের হার ৩১ শতাংশ, একজনের মৃত্যু

মঈন উদ্দীন: রাজশাহী বিভাগের আট জেলায় একদিনে ৩ হাজার ৯৬ জনের নমুনা পরীক্ষায় ৯৭৪ জনের করোনা ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ৩১ দশমিক ৪৫ শতাংশ। একদিন আগেও ৩৮ দশমিক ৪৪ শতাংশ করোনা শনাক্ত হয় বিভাগে। এদিকে, গত একদিনে কেবল চাঁপাইনবাবগঞ্জ জেলায় একজন প্রাণ হারিয়েছেন করোনায়। এর বাইরে বিভাগের বাকি সাত জেলায় করোনায় প্রাণহানির খবর নেই।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত আলাদা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এই দুই প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, বিভাগে এ পর্যন্ত করোনা ধরা পড়েছে ১ লাখ ১৩ হাজার ৭২২ জনের। এর মধ্যে গত একদিনে করোনা ধরা পড়েছে ৯৭৪ জনের।

এই এক দিনে বিভাগে সর্বোচ্চ ১ হাজার ২৪৮ জনের নমুনা পরীক্ষায় ৩৩২ জনের করোনা ধরা পড়েছে পাবনা জেলায়। এই জেলায় করোনা শনাক্তের শতকরা হার ২৬ দশমিক ৬০ শতাংশ। রাজশাহী জেলায় ৬২৩ জনের নমুনা পরীক্ষায় ২৪২ জনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের হার ৩৮ দশমিক ৮৪ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জে ১০৬ জনের নমুনা পরীক্ষায় ৩৩ জনের করোনা ধরা পড়েছে।

নাটোরে ১৮৩ জনের নমুনা পরীক্ষায় ৬৮ জনের করোনা ধরা পড়েছে। এ ছাড়া নওগাঁয় ২৩৮ জনের নমুনা পরীক্ষায় ৮৬ জনের করোনা ধরা পড়েছে। সিরাজগঞ্জে ১৯৯ জনের নমুনা পরীক্ষায় ৮৬ জনের করোনা ধরা পড়েছে। বগুড়ায় ৩৮২ জনের নমুনা পরীক্ষায় ৯১ জনের করোনা ধরা পড়েছে এবং জয়পুরহাটে ১১৭ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জনের করোনা ধরা পড়েছে।

এ পর্যন্ত বিভাগজুড়ে করোনা জয় করেছেন ১ লাখ ৩৫৬ জন। এর মধ্যে গত একদিনে সুস্থ হয়েছে ৫৭৭ জন। এ পর্যন্ত করোনা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৮ হাজার ৯৯৪ জন। গত একদিনে হাসপাতালে এসেছেন ৩৭ জন।

স/এস্