ঢাকাবৃহস্পতিবার , ৩ ফেব্রুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাজশাহীতে বাণিজ্যিকভাবে নেদারল্যান্ডের টউলিপ ফুলের চাষাবাদ

admin
ফেব্রুয়ারি ৩, ২০২২ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীতে বাণিজ্যিকভাবে নেদারল্যান্ডের টউলিপ ফুলের চাষাবাদ

মঈন উদ্দীন: নেদারল্যান্ডে টিউলিপ নিয়ে গড়ে উঠেছে শিল্প। সে দেশে টিউলিপ ফুলের ব্যাপক আবাদ হয়ে থাকে। শীত আবহাওয়ার দেশ ছাড়া এশিয়া মহাদেশের ভারত, আফগানিস্তান ও গুটিকয়েক দেশ ছাড়া এমন দৃষ্টি জুড়ানো টিউলিপ ফুলের দেখা মেলা ভার।

এবার সেই টিউলিপ পাওয়া যাবে বরেন্দ্র অঞ্চলে। ড্রিমার্স গার্ডেন নেদারল্যান্ডে থেকে আমদানি করে নিয়ে এসেছে ফুলের চারা। শুরু করেছে বাণিজ্যিক ভাবে চাষাবাদ।

রাজশাহী শহর থেকে দূরে দামকুড়া এলাকার পলাশবাড়িতে প্রধান রাস্তায় গড়ে উঠেছে ড্রিমার্স গার্ডেন। বিশাল আমবাগানে রয়েছে এই ফুলের চাষ। সেখানে টিউলিপসহ নানা রকমের ফুল পাওয়া যাবে ১২ মাস। রোববার ড্রিমার্স গার্ডেন আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো।

ডিমার্স গার্ডেনের পরিচালক হাসান আল সাদী পলাশ চমক নিউজকে জানান, ড্রিমার্স গার্ডেনে ফুলের চারা, ফুল বিক্রি ছাড়াও প্রদর্শনী হবে। প্রতিদিন সকাল ৯ থেকে দুপুর ১২ ও দুপুর একটা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এজন্য দর্শনার্থীদের প্রবেশ মূল্য দিতে হবে।

তিনি আরও জানান, দেশের বাইরে নিয়ে আমদানি করা বিভিন্ন ফুল পরীক্ষামূলক চাষ করা হয়েছিলো। এখন আমরা বাণিজ্যিক ভাবে এই ফুলের চাষ করছি।

টিউলিপ বর্ষজীবী ও বসন্তকালীন ফুল হিসেবে পরিচিত। প্রজাতি অনুযায়ী এর উচ্চতাও ভিন্ন হয়। উত্তরাঞ্চলের জেলাগুলোতে শীত মৌসুমে তাপমাত্রা কম থাকে বিধায় সেখানে টিউলিপ ফুলচাষের সম্ভাবনা রয়েছে। এই ফুল সৌন্দর্য্য বর্ধণও করবে।

স/এষ্