ঢাকারবিবার , ১৬ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাজশাহীতে ছোট পরিবহণগুলোতেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

admin
জানুয়ারি ১৬, ২০২২ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীতে ছোট পরিবহণগুলোতেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

মঈন উদ্দীন: করোনার নতুন ধরন ওমিক্রন রোধে বছরের প্রথম বিদিনিষেধ এবং স্বাস্থ্যবিধি নিয়ে তেমন উদ্বিগ্ন নয়। এখনো নিজের খেয়াল-খুশিমতোই চলাফেরা করছে তারা। রাস্তায় বের হলে থাকছে না মাস্ক। আবার মাস্ক থাকলেও তা সঠিক নিয়মে পরছেন না।

নগরীতে অভ্যান্তরীণ ছোট পরিবহণ অটো রিকশাসহ প্রাইভেট গাড়িতে মানুষ চলাচল করছে। কিন্তু এসব পরিবহণে স্বাস্থ্যবিধির তেমন কোন বালাই নেই। এছাড়া জেলা প্রশাসনের চলমান অভিযানে রাজশাহীতে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দেখা যায়, অধিকাংশ গাড়িতেই যাত্রী ও চালক কেউ মাস্ক পরেন নি। তবে কেউ কেউ কাছে মাস্ক পরলেও তা ছিলো হাতে অথবা থুতনিতে। প্রায় একই চিত্র দেখা গেছে, নগরীর বিভিন্ন ব্যস্ততম এলাকাগুলোতে। যারা মাস্ক পরছেন এবং যারা মাস্ক পরছেন না উভয় চালক ও যাত্রীদের মাস্ক নিয়ে মন্তব্য ভিন্ন। কেউ বলছেন, এ বিষয়ে প্রশাসনিক কঠোরতা বাড়ানো প্রয়োজন।

আবার কেউ বলছেন, মাস্ক ব্যবহার অভ্যাসে নিয়ে আসতে আরও প্রচারণা প্রয়োজন। নমনীয়তার মাধ্যমে ধীরে ধীরে এটা অভ্যাসের মধ্যে আনতে হবে। হুট করে শুধু নির্দেশনা জারি হয়েছে বা প্রশাসন মাঠে নামলেই মাস্কের কার্যকর ব্যবহার নিশ্চিত হবে এমনটা না। কারণ অনেকের পলিপাসসহ কিছু সমস্যা আছে। যাদের মাস্ক পরলে শ্বাস -প্রশ্বাস নিতে সমস্যা হয়।

এদিকে, মাস্ক না পরাই নগরীর একটি প্রতিষ্ঠানসহ জেলায় মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সুমন চৌধুরি বলেন, শনিবার নগরীর কয়েকটি জায়গায় অভিযান পরিচালনা করে নগরীতে ৩ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। এবং উপজেলাগুলোতে ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।

স/এস্