ঢাকাবুধবার , ১১ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাজবাড়ীতে ১০ হাজার ৯শ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

abu naser
আগস্ট ১১, ২০২১ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীতে ১০ হাজার ৯শ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

 

 

 

আবু নাসের হুসাইন, ফরিদপুর:
রাজবাড়ীতে ১০ হাজার ৯শ’ পিস ইয়াবাসহ মোঃ সোহাগ হোসেন(৩০) ও শাহারিয়ার আলম খান(৪৪) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর র‌্যাব-৮। আজ বুধবার বিকালে ফরিদপুর র‌্যাব-৮এর একটি অভিযানিক দল জেলার গোয়ালন্দঘাট থানাধীন বাইপাস সড়ক মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ফরিদপুর র‌্যাব-৮।

ফরিদপুর র‌্যাব জানায়, বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করার জন্য মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। “বাংলাদেশ আমার অহংকার” এই ¯েøাগান নিয়ে র‌্যাব যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী বিভিন্ন মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মাগুরা টু ঢাকা মহাসড়ক ব্যবহার করে যানবাহন যোগে বিপুল পরিমান মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট এর চালান পরিবহন করেছে। এ বিষয়ে ফরিদপুর ক্যাম্প এবং র‌্যাব সদর দপ্তর এর গোয়েন্দা বিভাগ যৌথভাবে তৎপর হয়ে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। এ প্রেক্ষিতে আজ বুধবার বিকালে গোপন তথ্যের ভিত্তিতে এবং র‌্যাব সদর দপ্তর এর গোয়েন্দা বিভাগ এর সহযোগিতায় জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মাগুরা টু ঢাকা মহাসড়ক ব্যবহার করে যানবাহন যোগে বিপুল পরিমান মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট এর একটি চালান নিয়ে মাগুরা হতে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদ অবহিত হওয়ার পর অত্র ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন বাইপাস সড়ক মোড় এলাকায় চেকপোস্ট স্থাপন করতঃ অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ব্যবসায়ী মোঃ সোহাগ হোসেন(৩০), পিতা-মোঃ আকরাম আলী, সাং-সাদিপুর, থানা-বেনাপোল ও শাহারিয়ার আলম খান(৪৪), পিতা-মৃত এমএস আলম খান, সাং-পিয়ারী মহন রোড, থানা-কোতয়ালী, উভয় জেলা-যশোরদ্বয়কে আটক করেন। এ সময় তাদের নিকট হতে ১০ হাজার ৯শ’ পিস মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ও মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ছয়টি সিম কার্ডসহ চারটি মোবাইল ফোন, মাদক বিক্রিত ৯ হাজার ৩শ’ টাকা এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি পাজেরো জীপ জব্দ করা হয়। পরবর্তীতে আসামীদের স্বীকারোক্তি থেকে জানা যায় তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা পরস্পর যোগসাজশে বিভিন্ন সময়ে মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট পরিবহনের জন্য মাগুরা টু ঢাকা মহাসড়ক ব্যবহার করে আসছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজাবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।