রাজবাড়ীতে সাড়ে ১৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক
আবু নাসের হুসাইন, ফরিদপুর।। র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প কর্তৃক রাজবাড়ী জেলার কালুখালী থানা এলাকা হতে আশিকুর রহমান (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করা হয় ।
সোমবার (২২ আগষ্ট) রাত আনুমাণিক সোয়া ৯টার দিকে কালুখালী থানাধীন মোহনপুর গ্রামস্থ কাশেম মহাজন (কে,বি) ইট ভাটার সামনে রাজবাড়ী টু কুষ্টিয়া গামী হাইওয়ে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করে।

ফরিদপুর র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ফরিদপুর র্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী , মাদকদ্রব্য গাঁজার চালান নিয়ে মাইক্রোবাস যোগে কুষ্টিয়া হয়ে রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদ অবহিত হওয়ার পর অত্র ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ শহিদুল ইসলাম এবং স্কোয়াড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলমের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল সোমবার রাতে রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন মোহনপুর গ্রামস্থ কাশেম মহাজন (কে,বি) ইট ভাটার সামনে রাজবাড়ী টু কুষ্টিয়া গামী হাইওয়ে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করতঃ অভিযান পরিচালনার মাধ্যমে মোঃ আশিকুর রহমান (২৪), পিতা- মোঃ আছান মালিথা, সাং-পিলিপ নগর, থানাঃ দৌলতপুর, জেলাঃ কুষ্টিয়াকে আটক করেন। এ সময় গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে সাড়ে ১৬ কেজি গাঁজা, মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মাইক্রোবাস, ১টি, সীমকার্ড, ১টি এবং মোবাইল ফোন ১ টি জব্দ করা হয়।

র্যাব আরো জানায়, ধৃত আসামীর স্বীকারোক্তি থেকে জানা যায়, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী, সে দীর্ঘদিন যাবৎ উক্ত মাইক্রো যোগে কুষ্টিয়া টু রাজবাড়ী মহাসড়ক ব্যবহার করে গাঁজার চালান নিয়ে রাজবাড়ী জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রয় করে আসছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজবাড়ী জেলার কালুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।

