ঢাকাসোমবার , ২৩ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাজবাড়ীতে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর র‌্যাব-৮

abu naser
আগস্ট ২৩, ২০২১ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীতে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর র‌্যাব-৮

আবু নাসের হুসাইন, ফরিদপুর : র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ২ জন মাদক ব্যবসায়ী রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানা এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে। এ বিষয়ে ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়।

এর ভিত্তিতে র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল আজ সেমবার বিকালে রাজবাড়ী সদর থানাধীন গোয়ালন্দ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ী মোঃ সাহাদত হোসেন@ পরশ(৩৫), পিতা- মৃত আমিরুল ইসলাম, সাং- ধুনচী, থানা- রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ী’কে আটক করেন।

এছাড়াও একই দিনে অত্র ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল রাজবাড়ী সদর থানাধীন খানখানাপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মাদক দ্রব্য গাঁজা ব্যবসায়ী মোঃ বারেক মন্ডল(৩৮), পিতা-মৃত গেদু মন্ডল, সাং-চর খানখানাপুর, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ীকে আটক করেন।

এ সময় আটককৃত ইয়াবা ব্যবসায়ীর হেফাজতে থাকা ৯০০ (নয়শত) পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত দুটি সীমকার্ডসহ একটি মোবাইল ফোন এবং গাঁজা ব্যবসায়ীর নিকট হতে এক কেজি ৩০ গ্রাম গাঁজা ও মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি সীমকার্ডসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় দুটি পৃথক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স/এষ্