রাজবাড়ীতে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব
আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিনিধি:
রাজবাড়ীতে গাঁজাসহ টিপু সুলতান (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর র্যাব-৮ এর একটি চৌকস দল। আজ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী জেলার সদর থানাধীন ঢালা রাজাপুর গ্রাম এলাকা অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত টিপু সুলতান ওই গ্রামের মৃত সিদ্দিকুর রহমান ওরফে পিজের ছেলে।

ফরিদপুর র্যাব-৮ জানায়, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অত্র ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এবং অত্র কোম্পানীর স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মাহিদুল হাসানের নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী জেলার সদর থানাধীন ঢালা রাজাপুর গ্রাম এলাকা অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ টিপু সুলতান আটক করা হয়। এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা ৩৪০ (তিনশত চল্লিশ) গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
ফরিদপুর র্যাব-৮এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

