ঢাকাশুক্রবার , ৬ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাজবাড়ীতে অস্ত্র ও বিপুল পরিমান ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

abu naser
আগস্ট ৬, ২০২১ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীতে অস্ত্র ও বিপুল পরিমান ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

 

 

আবু নাসের হুসাইন, ফরিদপুর:
রাজবাড়ীর পাংশায় অস্ত্র এবং বিপুল পরিমান ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর র‌্যাব-৮ এর এশটি অভিযানিক দল। বৃহস্পতিবার পাংশা উপজেলার ভট্টাচার্য গ্রাম এলাকা থেকে তাদেরকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে পাংশা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ফরিদপুর র‌্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের গোয়েন্দা দল জানতে পারে যে, উক্ত মাদক ব্যবসায়ীরা প্রচুর পরিমান ইয়াবাসহ রাজবাড়ী জেলার পাংশা থানাধীন ভট্টাচার্য গ্রামে বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদ অবহিত হওয়ার পর র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল রাজবাড়ী জেলার পাংশা থানাধীন ভট্টাচার্য গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আশরাফুজ্জান@আরিফ(৩৩), মোঃ মিন্টু মন্ডল(২৯), উভয় জেলা-রাজবাড়ী ও মোঃ মামুন শিকদার(৩১), জেলা-পিরোজপুরদেরকে আটক করেন। এ সময় আটককৃত আসামীদের হেফাজত হতে একটি বিদেশী পিস্তল, ৯ হাজার ২শ’ (নয় হাজার দুইশত) পিচ ইয়াবা, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত নয়টি সীমকার্ডসহ ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়। আসামীদের স্বীকারোক্তি থেকে জানা যায় আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বিভিন্ন সময় একে অপরের সহায়তায় সাধারণ এলাকাবাসীদেরকে অস্ত্রের হুমকি দেখিয়ে রাজবাড়ী জেলার পাংশা থানার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবত মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছে।

উদ্ধারকৃত অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজবাড়ী জেলার পাংশা থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।