সোহেল রানা,মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বজ্রপাতে বিমল দাস (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪জুলাই) সন্ধ্যা রাতে কামারচাক ইউনিয়নের পঞ্চনান্ধপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান,উপজেলার তারাপাশা বাজার থেকে রথযাত্রা উৎসব শেষে করে বিমল দাস বাড়ি ফিরার পথে।
পঞ্চনান্ধপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে পৌঁছার পরই বৃষ্টির পাশাপাশি বজ্রপাত হলে তার শরীরে পড়ে যায় এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাজনগর থানার ওসি আবুল হাসিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স/এষ্

