রাজধানীর কাওলার থেকে ৮ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার স্বামী-স্ত্রী
নিজস্ব প্রতিবেদক : গ্রেপ্তারকৃতরা হলেন- রেহানা আক্তার সাথী, আব্দুর রব রাব্বি ও সুমন মিয়া। মঙ্গলবার সন্ধ্যায় কাওলা শিয়ালডাঙ্গা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে দক্ষিণখান থানা পুলিশ। বুধবার আদালত তাদের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দক্ষিণখান থানার ওসি মুহাম্মদ মামুনুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। সাথীর স্বামী মূলহোতা। রাব্বি ও সুমন তাদের সহযোগীতা করতো। সাথীর স্বামী এক সময় গাড়ি চালালেও পরে টাকার লোভে ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়ে।
স/এষ্

