॥ পুলিশের আত্মীয় জড়িত ॥ তদন্তে অগ্রগতি নেই
নিজেস্ব প্রতিবেদক : রাজধানীর আশকোনাস্থ ওমর জুয়েলার্সের ৮৩ ভরি ০৫ আনা স্বর্ণ লুটের ০৩ মাস পরও দক্ষিণখান থানা পুলিশ আসামীদের গ্রেফতার করতে পারেনি। এমনকি লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার হয়নি। বিগত ১৭/১১/২০১৮ইং তারিখ দুপুরে উক্ত দোকান কর্মচারী জাহিদ হাসান (৩০), পিতা-আব্দুর রহিম, গ্রাম-শাহাপুর স্বর্ণকার পাড়া, বি-বাড়ীয়া এ লুটের ঘটনা ঘটায়। ঐদিন দুপুরে এলাকা নিরব থাকায় হটাৎ সুযোগ বুঝে জাহিদ উক্ত প্রতিষ্ঠানের তালা ভেঙ্গে এ ঘটনা ঘটায়। বিগত ২১/১১/২০১৮ইং তারিখে দক্ষিণখান থানায় এব্যাপারে একটি মামলা হয়।
এরপর থেকে উক্ত জাহিদ ও তার স্ত্রী লাইজু জাহান পান্না (২৬) স্বপরিবারে গা ডাকা দেয়। চুরিরপর পান্না তার স্বামীকে নিয়ে তার এক বোনের বাসায় আশ্রয় নেয়। চুরির আগে এই চোর দম্পতি চোরের স্ত্রীর বোন মুক্তার উত্তরার বাসায় থাকতো। এখন ঠিকানায় ও ফোনে মুক্তাকেও খুঁজে পাওয়া যাচ্ছো না।
এ চোর জাহিদ হাসান এর স্ত্রী পান্নার অপর বোন রত্না (২৮) ডিএমপির বনানী থানার পুলিশ কনস্টেবল রত্না জানায়, তার বোন পান্না তার স্বামী চোর জাহিদ হাসান ছাড়া আর কিছুই চিনে না, বুঝেনা। এদিকে ৮৩ ভরি ০৫ আনা স্বর্ণ হারিয়ে স্বর্ণ ব্যবসায়ী ওমর জুয়েলার্স এর মালিক মোঃ ওমর আলী এখন দিশেহারা। মামলার আইও দক্ষিণখান থানার এসআই হারেজ মিয়া জানান, আসামী কোথায় আমি জানিনা, তার খোঁজ পেলে গ্রেফতার করব। অসহায় ওমর আলী এব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন।
স/এষ্

