ঢাকাবৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

রাজধানীতে বিভিন্ন সড়ক অবরোধ করে ব্যাটারিচালিত রিকশা চালকদের বিক্ষোভ

চমক নিউজ, ময়মানসিংহ
নভেম্বর ২১, ২০২৪ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীতে বিভিন্ন সড়ক অবরোধ করে ব্যাটারিচালিত রিকশা চালকদের বিক্ষোভ

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক আটকে বিক্ষোভ করছেন চালকেরা।

বৃহস্পতিবার (২১শে নভেম্বর) সকাল থেকে এ বিক্ষোভ শুরু করেন তাঁরা । এতে অনেক এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় । ভোগান্তিতে পড়ে নগরবাসী । সকালে আগারগাঁও মোড়ে জড়ো হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন চালকেরা । মহাখালীর রেলগেট মোড়েও রাস্তা অবরোধ করেছেন অনেক চালক ।

এ ছাড়া মোহাম্মদপুরের বসিলা তিন রাস্তার মোড়ে রাস্তা আটকে অবরোধ করছেন চালকেরা । মিরপুর বাংলা কলেজের সামনের রাস্তায় নামেন চালকেরা । এ সময় বিক্ষোভে এক পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় । বিক্ষোভকারীদের দাবি, হাইকোর্ট থেকে অটোরিকশা বন্ধের যে নির্দেশনা দেওয়া হয়েছে তা তাঁরা মানেন না । এই নির্দেশ প্রত্যাহার চান তাঁরা ।

যতক্ষণ পর্যন্ত অটোরিকশা চালানোর অনুমতি না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা । এর আগে গত মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মেট্রোপলিটন এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুলও জারি করেন আদালত। হাইকোর্টের আদেশের পরদিন বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন ব্যাটারিচালিত রিকশার চালকেরা ।

আগারগাঁও, মিরপুর, দয়াগঞ্জসহ বিভিন্ন এলাকায় এ বিক্ষোভে সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায় । পরে বৃহস্পতিবার বিক্ষোভের ঘোষণা দিয়ে বিক্ষোভ তুলে নেন তারা ।

সিটি কর্পোরেশন থেকে প্যাডেলচালিত রিকশার লাইসেন্স নেওয়ার বিধান থাকলেও ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স দেওয়ার কোনো বিধান নেই। ২০১৩ ও ২০১৪ সালে ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স পেতে রিট করা করা হলে হাইকোর্ট ওই দুই রিটই খারিজ করে দেন ।