চমক ডেস্ক: রাজধানীর মতিঝিলের ব্যাংক কলোনি ও এলিফ্যান্ট রোডের একটি ভবনে আগুন লাগার খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাত ১১টা ৩৫ মিনিটে এলিফ্যান্ট রোডে আগুন লাগে। পরে ১১টা ৫৮ মিনিটে মতিঝিলের ব্যাংক কলোনিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি করে ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা কামরুল হাসান জানান আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সুত্র: কা/ক

