রাজধানীর মিরপুরের পুলিশ কনস্টেবল মাহবুবুল আলম অসাবধানতাবসত নিজের বন্দুকে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
সোমবার বিকাল ৪টার দিকে সিএম অস্ত্রাগার মিরপুর পশ্চিম বিভাগে অস্ত্র জমা দেওয়ার সময় অসাবধানতাবসত তার পায়ে গুলি লাগে।
অস্ত্র জমা দেওয়ার সময় নিজ বন্দুকের গুলি হঠাৎ বের হয়ে প্রথমে অস্ত্রাগারের দেয়ালে লাগে এরপর সেখান থেকে ছিটকে তার দুই পায়ে এসে আঘাত করে। এতে ওই পুলিশ সদস্য পায়ে মারাত্বক আঘাত পান।
পরে বিকাল ৫টার দিকে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ঢামেক ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবল মাহবুবুল আলম ২৬ বর্তমানে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।
স/শা

