নিউজ ডেস্কঃ বাংলাদেশে গেল ২৪ ঘণ্টায় ৩০৯ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।
এ নিয়ে করোনা ভাইরাসে দেশে শনাক্তকৃত মোট রোগীর সংখ্যা ৪৯৯৮ জন।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
চমক নিউজ/এমএইচ

