ঢাকাবুধবার , ২ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রবি শাস্ত্রীর বিশ্বাস, বিরাট কোহলি অচিরেই অধিনায়ক হিসেবে ..

admin
আগস্ট ২, ২০১৭ ৭:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

রবি শাস্ত্রী এবং বিরাট কোহলির সম্পর্কের সমীকরণটা এতদিনে সবাই জেনে গেছে। দু’জনেরই রয়েছে দু’জনের প্রতি অগাধ শ্রদ্ধা। এবার টিম ইন্ডিয়ার প্রধান কোচ হিসেবে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট জিতে উঠেই অধিনায়কের বন্দনায় মাতলেন কোচ। রবি শাস্ত্রীর বিশ্বাস, বিরাট কোহলি অচিরেই অধিনায়ক হিসেবে ধোনির মতোই অনেক কিছু পাবেন।

একটি সাক্ষাতকারে টিম ইন্ডিয়ার প্রধান কোচ রবি শাস্ত্রী বলেন, ‘আমি প্রায় ৩৫ বছর ধরে ক্রিকেটের সঙ্গে জড়িয়ে রয়েছি। কখনও ক্রিকেটার হিসেবে। কখনও ধারাভাষ্যকার হিসেবে। কখনও বা কোচ হিসেবে। শচীন টেন্ডুলকরের পরে আমি বিরাট কোহলি ছাড়া বিশ্বের আর কোনও ক্রিকেটারকে দেখিনি যে, প্রতিদিন নতুন নতুন রেকর্ড ভাঙছে এবং গড়ছে।

তিনি আরও বলেন, “ধোনি সাফল্যের বিচারে দেশের সর্বকালের সেরা অধিনায়ক। কিন্তু বিরাট যে ক্ষিপ্র গতিতে নিজের প্রাপ্তির ঝোলা পূর্ণ করছে, তাতে খুব শীঘ্রই অধিনাইয়ক হিসেবে মাহি যা যা জিতেছে, বিরাটও সেগুলো অর্জন করবে। “

স/মা