ঢাকাসোমবার , ২৭ মার্চ ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

রক্তের খোঁজ দেয় টুকটুকি

admin
মার্চ ২৭, ২০২৩ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

রক্তের খোঁজ দেয় টুকটুকি

কুষ্টিয়া প্রতিনিধি ।। কখনো কখনো গভীর রাতেও ফোন আসে তাইয়্যেবা তাবাসসুম টুকটুকির কাছে। কথাবার্তার শব্দ শুনে তাঁর মায়ের ঘুম ভেঙে যায়। মা বিছানা থেকে উঠেই বলে ‘তাড়াতাড়ি’ রক্তের খোঁজ দেও, না জানি মানুষটা কি বিপদে পড়েছেন। প্রাণের আলো রক্তদান ফাউন্ডেশন ফেসবুক গ্রুপে একেঅন্যকে রক্তের খোঁজ দিচ্ছেন তিনি। রক্তদাতা খুঁজতে গিয়ে দিশেহারা হয়ে পড়েন এ চিত্র একদিন-দুদিন নয়, প্রায় বছরজুড়েই।

বলছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তাইয়্যেবা তাবাসসুম টুকটুকির কথা। বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায়। পড়াশোনার পাশাপাশি সড়ক দুর্ঘটনা অথবা অসুস্থ মানুষের বিপদে রক্তের খোঁজ দেয় টুকটুকি। মাঝে মধ্যে নিজেকেও দিতে হয় রক্ত। রক্তের প্রয়োজন হলেই কুষ্টিয়ার মানুষ খোঁজ করেন তাইয়্যেবা তাবাসসুম টুকটুকিকে।
বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর এমন মানবিক কাজে সর্ব মহলেই প্রশংসিত হচ্ছেন তিনি।

তাইয়্যেবা তাবাসসুম টুকটুকি বলেন, ‘প্রথম প্রথম মা বিরক্ত হতেন। পরে মা ভেবে দেখলেন, এ তো অনেক ভালো কাজ। তাঁ​র মেয়ে রক্তদাতা খুঁজতে ফেসবুক গ্রুপে কাজ করছে এতে করে তার চেষ্টায় মুমূর্ষু রোগী সুস্থ হয়ে উঠছে। নিজের ভালো লাগার তাগিদেই অন্যদের সহায়তায় এগিয়ে আসার চেষ্টা করি। কোনো কিছুর আশায় কিংবা প্রশংসা কুড়ানোর জন্য এগুলো করিনি। শুধু মানবিক কারণেই এই কাজগুলো করছি।

আমি বিশ্বাস করি আজকের কাজগুলোই কাল আমার অর্জন হবে। কারও সহযোগিতায় লাগতে পারলে নিজের কাছেই খুব ভালো লাগে।’

স/এষ্