হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি:
মানুষের বুদ্ধিবৃত্তিক চর্চার মান উন্নয়নের লক্ষে রংপুর বিভাগের ৮জেলার জ্ঞান ও সৃজনশীল গ্রন্থ প্রকাশকদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় আইডিয়া প্রকাশন রংপুর অফিসে প্রকাশকদের এক সভায় রংপুর বিভাগের জ্ঞান ও সৃজনশীল গ্রন্থ প্রকাশক কমিটি গঠন করা হয়। সভায় সর্ব সম্মতিক্রমে অমর একুশে গ্রন্থমেলায় রংপুরের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠন আইডিয়া প্রকাশন এর প্রকাশক মাসুদ রানা সাকিলকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠিত হয় এবং সিদ্ধান্ত হয় উক্ত কমিটি আগামী ৩মাসের মধ্যে নতুন সদস্য সংগ্রহসহ রংপুর বিভাগীয় জ্ঞান ও সৃজনশীল গ্রন্থ প্রকাশকদের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। সভায় মাসুদ রানা সাকিলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রকাশক সাইফুল ইসলাম অনুপ্রাস রংপুর; আবু নাসের সিদ্দিক তুহিন প্রবাহ প্রকাশন গাইবান্ধা, হাফিজুর রহমান হৃদয়-দুধকুমর প্রকাশনী, কুড়িগ্রাম, পাতা প্রকাশ রংপুরের প্রতিনিধি জাকির আহমদ, প্রমূখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফিরেদেখা সাহিত্য পর্ষদ সভাপতি এমাদউদ্দীন আহমেদ, অভিযাত্রিক সাধারণ সম্পাদক সাঈদ সাহেদুল ইসলাম, কবি নাহিদা ইয়াসমিন, সাহিত্য পত্রিকা ত্রৈমাসিক উচ্ছ্বাস এর সহকারী সম্পাদক এম জাহাঙ্গীর আলম, কবি ইউসুফ হাসান আরিফ প্রমূখ।
স/এষ্

