বদরগঞ্জ থানার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দক্ষিণখানে গ্রেপ্তার
মোঃরফিকুল ইসলাম মিঠু (উত্তরা) ঢাকা: *রংপুর জেলার বদরগঞ্জ থানার চাঞ্চল্যকর হত্যাকান্ড মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামী’কে রাজধানীর দক্ষিনখান থানা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১।
রেজাউল করিম (২৮) এবং আসামী মোঃ মোশারফ হোসেন নয়ন (৪২) একই ঔষুধ কোম্পানীতে চাকুরীর সুবাধে আর্থিক লেনদেনে বিরোধের সৃষ্টি হয়।
উক্ত বিরোধের এক পর্যায়ে গত ০৯ ডিসেম্বর ২০০৯ তারিখ আসামী নয়ন এবং তার সহযোগী কসাই শফিক সহ ০২ জন মিলে চাপাতি দিয়ে ভিকটিম রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করে। এসংক্রান্ত ভিকটিম এর স্ত্রী বাদী হয়ে রংপুর জেলার বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
উক্ত ঘটনায় তদন্ত কার্যক্রম শেষে মামলা তদন্তকারী কর্মকর্তা ০২ জন আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতের নিকট চার্জশীট দাখিল করে। বিচার কার্যক্রম শেষে বিজ্ঞ বিশেষ দায়রা জজ আদালত গত ২০১৯ সালে মামলার রায় ঘোষনা করে। মামলার রায়ে পরোয়ানাভুক্ত পলাতক আসামী নয়ন এবং কসাই শফিক’কে আদালত কর্তৃক মৃত্যুদন্ডাদেশ প্রদান করা হয়।
২০১৯ সালে মামলার রায় হওয়ার পর হতে আসামী মোঃ মোশারফ হোসেন নয়ন (৪২) ভারত পালিয়ে আত্নগোপনে চলে যায়। উক্ত ঘটনাটি সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে গুরুত্বের সাথে প্রচারিত হয়। এই চাঞ্চল্যকর ঘটনার প্রেক্ষিতে র্যাব-১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
দীর্ঘদিন ভারতে পলাতক থাকার পরে চাঞ্চল্যকর হত্যাকান্ড মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামী নয়ন বিগত ২/৩ মাস পূর্বে বাংলাদেশে প্রবেশ করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২১ এপ্রিল ২০২৩ তারিখ ১২;১০ ঘটিকায় র্যাব-১, এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, আত্মগোপনে থাকা মৃত্যুদন্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামী রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে মৃত্যুদন্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ মোশারফ হোসেন নয়ন (৪২), পিতা- মোঃ আব্দুস সামাদ, থানা- ভূরুঙ্গামারি, জেলা- কুড়িগ্রাম’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
স/অ

