ঢাকাবৃহস্পতিবার , ১ জুন ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

রংপুরে বগুড়ার ম্যাটস্ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর তদন্তের দাবিতে মানববন্ধন

admin
জুন ১, ২০১৭ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

রংপুর প্রতিনিধি:

বগুড়ায় টি-ম্যাটসে্র চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুতে সারাদেশের ন্যয় রংপুরেও কালো ব্যাচ ধারণ ও মানববন্ধন করে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস্ এসোশিয়েশন।

রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আজ ১ই জুন দুপুরে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এতে রংপুরের বিডিএমএসএ এর সর্বস্ততের নেতাকর্মী সহ দুই শতাধিক সাধারণ ম্যাটস্ শিক্ষার্থী অংশগ্রহন করেন ।

জানা যায় গত ২৯ই মে সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে ইসমত আরা পারভীনের ক্ষতবিক্ষত লাশ বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ১৭তলা ভবনের লিফটের ফাঁকা স্থানে পাওয়া যায়। সে টিএমএসএস ম্যাটসে্র চূড়ান্ত বর্ষের ফলপ্রত্যাশী ছিল ।তার এই মৃত্যু রহস্যজনক হওয়ায় সুষ্ঠ্য তদন্তের দাবি জানান বক্তরা ।

এসময় বক্তরা আরো বলেন দ্রুত তদন্তনুযায়ী ব্যবস্থা না নেওয়া হলে প্রয়োজনুযায়ী কর্মসূচির ডাক দেওয়া হবে।

স/এষ্