ঢাকামঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

যৌন হয়রানির দায়ে চাকরি হারালেন ঢাবি শিক্ষক

admin
ফেব্রুয়ারি ২৮, ২০১৭ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

নিজ বিভাগের ছাত্রীকে যৌন হয়রানির দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে।

সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। চাকরিচ্যুত শিক্ষক হলেন- সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাহাদাৎ হোসেন।

গত বছরের ২৭ জুন নিজ বিভাগের দুই ছাত্রী অধ্যাপক সাহাদাৎ এর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের ভিসি ও বিভাগীয় চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দেন। পরবর্তীতে গত বছরের ২১ জুলাই সিন্ডিকেটের এক সভায় তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দ্য রিপোর্টকে বলেন, শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠলে ঘটনাটি তদন্ত করা হয়। তদন্তে হয়রানির ঘটনা সত্যতা পেলে সিন্ডিকেটের সভায় তাকে চাকরিচ্যুত করা হয়।

স/শা