নিউজ ডেস্ক : এখন পর্যন্ত বাংলাদেশের ৫৩টি জেলায় প্রাণঘাতী করোনাভাইরাসের কোন রোগী পাওয়া যায়নি। বাকি ১১টি জেলায় করোনাভাইরাসের রোগী পাওয়া গেছে। করোনায় মোট ৮৮ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন। মোট ৯ জনের মৃত্যু হয়েছে।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য পর্যালোচনা এসব জানা গেছে।
যেসব জেলায় করোনার রোগী নেই
চট্টগ্রাম বিভাগের : ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, বান্দরবান
রাজশাহী বিভাগের : সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ
খুলনা বিভাগের: যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নড়াইল, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ
বরিশাল বিভাগের : ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা
সিলেট বিভাগের : সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ
ঢাকা বিভাগের : নরসিংদী, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, গোপালগঞ্জ, ফরিদপুর
রংপুর বিভাগের : পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম
ময়মনসিংহ বিভাগের : শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা
যেসব জেলায় করোনা রোগী আছে
ঢাকা (৫৪), মাদারীপুর (১১), নারায়ণগঞ্জ (১১), শরীয়তপুর (১), গাজীপুর (১), রংপুর (১) গাইবান্ধা (৫), কুমিল্লা (১), কক্সবাজার (১), চট্টগ্রাম (১), চুয়াডাঙ্গা (১)।
স/এষ্

