চমক প্রতিবেদক : বাংলাদেশ, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে শুরু হয়েছে ত্রিদেশীয় সিরিজ।
আগামীকাল এই সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। আর এই ম্যাচে দারুণ এক রেকর্ড করতে পারেন সাকিব আল হাসান।
ওয়ানডে ক্রিকেটে ৫০০০ রান এবং ২৫০ উইকেট রয়েছে শুধু মাত্র চারজন ক্রিকেটারের।
এরা হলেন লঙ্কান ক্রিকেটার সনাৎ জয়াসুরিয়া, দক্ষিণ আফ্রিকার তারকা জ্যাক ক্যালিস ও পাকিস্তানের আফ্রিদি ও রাজ্জাক।
এই চার জনের ক্লাবে সবচেয়ে কম ম্যাচে প্রবেশ করেছিলেন রাজ্জাক। তার ম্যাচের প্রয়োজন হয়েছিল ২৫৮টি। সাকিব আল
হাসানের সামনে সুযোগ রয়েছে এই ক্লাবে প্রবেশ করার এবং সেটা সবচেয়ে দ্রুততম।
সাকিবের ম্যাচ মাত্র ১৯৫টি। এরই মধ্যে ৫ হাজার রান পূর্ন করেছেন তিনি। ২৫০ উইকেট পেতে আর প্রয়োজন ৩টি উইকেট। ক্যারিয়ারে কোন অঘটন না ঘটলে নিশ্চিত ভাবেই বলা যায় সবচেয়ে দ্রুতই এই ক্লাবে প্রবেশ করতে যাচ্ছে সাকিব আল হাসান।
স/এষ্

