ঢাকামঙ্গলবার , ১৬ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

যে কারণে ‘পদ্মাবতী’ থেকে ‘পদ্মাবত’


জানুয়ারি ১৬, ২০১৮ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বহু জল্পনা-কল্পনা পেরিয়ে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত, সমালোচিত ও বিতর্কিত হিন্দি সিনেমা `পদ্মাবত`(পদ্মাবতী)। আগামী ২৫ জানুয়ারি ভারতজুড়ে মুক্তি পাচ্ছে ছবিটি। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গতকাল সর্বভারতীয় নানা দৈনিক ও সাময়ীকিতে পুরো পাতাজুড়ে ছবিটির বিজ্ঞাপন প্রচারিত হয়। পাঁচটি অভিযোগকে অতিক্রম করে অবশেষে মুক্তির স্বাদ পেতে যাচ্ছে বহু প্রতীক্ষিত এই চলচ্চিত্র।

গত ডিসেম্বরে মুক্তির কথা ছিল পদ্মাবত-এর। কিন্তু রানি পদ্মাবতীর সাথে সমসাময়িক মুসলিম রাজা আলাউদ্দিন খিলজির `অপ্রয়োজনীয়` ও `ভুল` প্রেমের দৃশ্যের চিত্রায়নের অভিযোগ তোলে বিভিন্ন হিন্দু ও রাজপুত সংগঠন। তাদের মতে ওই দৃশ্য ওই ছবির জন্য মোটেও প্রয়োজন ছিল না। এতে চিতরের বীর রানি পদ্মাবতীর সম্মানহানি হয়েছে।

এসব অভিযোগ খণ্ডন করে সিনেমাটির পরিচালক সঞ্জয় লীলা বনসালি সাংবাদিকদের বলেন, ছবিটি নির্মিত হয়েছে ষোড়শ শতকের সুফি কবির একটি ফিকশন অবলম্বনে। সেই ফিকশনটির নাম পদ্মাবত। শেষ পর্যন্ত তাই ছবির নাম বদলে রাখা হয় পদ্মাবত। একরকম বাধ্য হয়েই পরিচালক কাজটি করেন, কেননা তার পছন্দের নামটি কিন্তু ছিল পদ্মাবতী। যাই হোক, শেষ পর্যন্ত আলোর মুখ দেখছে পদ্মাবত।

স/এন