ঢাকাবৃহস্পতিবার , ২৮ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

যেসব হলে মুক্তি পাচ্ছে ‘গহীন বালুচর’


ডিসেম্বর ২৮, ২০১৭ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সরকারি অনুদানে নির্মিত, তানভীর, নীলা ও মুন অভিনীত ‘গহীন বালুচর’ ছবিটি আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে। ঢাকাসহ সারা দেশের ২৬টি হলে মুক্তি পাবে ছবিটি।

‘গহীন বালুচর’ ছবিটি পরিচালনা করেছেন বদরুল আনাম সৌদ। যৌথভাবে প্রযোজনা করেছে সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ।

ছবিতে আরো অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, নীলাঞ্জনা নীলা, আবু হুরায়রা তানভীর, জান্নাতুন নূর মুন, রুনা খান, জিতু আহসান, শাহাদাৎ হোসেন, শর্মি মালা, শাহানা সুমি, আফরোজা বানু, লুৎফর রহমান জর্জ, আব্দুল্লাহ আল মামুন ও মো. রাসেল মাহামুদসহ অনেকে।

দেশের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনায় এবং মৌলিক গল্পে নির্মিত ও সাড়া জাগানো বেশকিছু গান থাকায় ছবিটি দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

যেসব হলে মুক্তি পাচ্ছে ‘গহীন বালুচর’:

স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি, ঢাকা), ব্লক বাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক, ঢাকা), বলাকা সিনেওয়ার্ল্ড (ঢাকা), মধুমিতা (ঢাকা), শ্যামলী সিনেপ্লেক্স (ঢাকা), সনি (ঢাকা), রানী মহল (ঢাকা), সেনা অডিটোরিয়াম (সাভার ক্যান্ট), বর্ষা (জয়দেবপুর), উপহার (রাজশাহী), ছায়াবাণী (ময়মনসিংহ), শাপলা (রংপুর), বিজিবি (সিলেট), রুপকথা (পাবনা), অভিরুচি (বরিশাল), শংখ (খুলনা), চিত্রালী (খুলনা), আলমাস (চট্টগ্রাম), মডার্ন (দিনাজপুর), কাকলী (শেরপুর), কেয়া (টাঙ্গাইল), বনলতা (ফরিদপুর), কল্লোল (মধুপুর), তাজ (নওগাঁ), তিতাস (পটুয়াখালী) ও পিক্স (সিরাজদিখান)

স/এন