এ.কে আজাদ: লক্ষ্মীপুরের ১৮ নং কুশাখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের মহতী উদ্যোগে প্রায় শতাধিক লোকের সিলেট ভ্রমন করে মাজার জিয়ারত করা সম্ভব হয়েছে।
জানা গেছে,গত ১লা অক্টোবর জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সকল ওয়ার্ডের নেতা-কর্মীসহ মাজার ভক্ত প্রায় শতাধিক লোক নিয়ে শান্তিরহাট বাজার হতে মাইক্রোযোগে রওয়ানা হন সিলেট মাজারের উদ্দেশ্যে।
এসময় তারা সকলে রওয়ানা হয়ে প্রথমে কুমিল্লা ছন্দু হোটেলে রাতের ডিনার শেষ করে সকাল ৯:০০ টার সময় হযরত শাহজালাল রহ: এর মাজার জিয়ারত করেন।
মাজার জিয়ারত শেষে জাফলং গিয়ে কিছুটা সময় বিনোদন করেই সেখানকার জামে মসজিদে জুম্মা আদায় করেন। জুম্মার নামাজ শেষ করেই দুপুরের খানা পরবর্তী সময় সিলেট চা বাগান ঘুরে দেখেন এবং সকলে পছন্দসই ছবি তোলেন যার যার মোবাইল থেকে।
চা বাগান ঘুড়ে দেখা শেষ হলেই প্রত্যেককে নিয়ে হযরত শাহ্ পড়ান র: এর মাজার জিয়ারত করেন এবং ওখানে নামাজ আদায় করে সকলে সকলের জন্য দোয়া করেন।
দোয়া শেষ করে মাজার প্রাঙ্গন হতে তাবারক নিয়ে মাইক্রোযোগে নিজ এলাকায় রওয়ানা হন।পথিমধ্যে রাতের ডিনার শেষ করেই খুব ধুমধাম,হৈ হুল্লুর ও আনন্দ নিয়ে যার যার নিজ বাড়ীতে পৌছে দেন।
দেশে ভয়াবহ এক মহামারী করোনা মোকাবেলার একপর্যায়ে একটু শীতিল হতেই এমন এক বিনোদন করতে পেরে সকলের মনে আনন্দের জোয়ার ফিরে এসেছে। ভ্রমনরত সকলে বলেন,ত্যাগীমনা যুবলীগ এই নেতার এমন এক মহতী উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
তারা আরো বলেন,এই প্রথম কোন এক নেতা তার নিজ খরচে আমাদের ভ্রমন করিয়েছেন।এ ব্যাপারে যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম বলেন,আমি সকলকে নিয়ে আনন্দ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।ভবিষ্যতে যদি এলাকাবাসীর জন্য কিছু করতে পারি তাহলে নিজেকে গর্বিত মনে করবো।
স/এষ্

