ঢাকাশুক্রবার , ৩০ নভেম্বর ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের উপর হামলার প্রতিবাদে বাঘারপাড়ায় বিক্ষোভ

admin
নভেম্বর ৩০, ২০১৮ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া:  বৃহস্পতিবার বিকালে বাঘারপাড়া উজেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। দলীয় কার্যালয় ভাংচুর, যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের উপর হামলা ও মারপিটের প্রতিবাদে ছাত্রলীগ এ বিক্ষোভ করে। উপজেলা সদরের প্রধান কয়েকটি সড়কে বিক্ষোভ শেষে দলীয় কার্যালয়ের সামনে নেতা কর্মীরা সমাবেশ করে।

সমাবেশে উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেনর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা রুমান তরফদার, ইউসুফ আলী, শুভ, সোহান, আল আমিন, আফিকুজ্জামান লাল্টু, পলক, সাকিব প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, গত রবিববার সন্ধ্যায়  উপজেলার ধলগ্রাম বাজারে যুবলীগ নেতা সুজিত বিশ্বাসের উপর প্রতিপক্ষরা হামলা চালিয়ে তাকে আহত করে। এরপর আওয়ামীলীগ কার্যালয় ভাংচুর করে। এর পরদিন সোমবার বিকালে ছাতিয়ানতলা বাজারে ছাত্রলীগ নেতা ফরহাদকে প্রতিপক্ষরা লাি ত করে।  এর পরদিন মঙ্গলবার ধলগ্রাম রাস্তার মোড়ে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান সোহানকে মারপিট করে আহত করে।

স/এষ্