ঢাকারবিবার , ১৪ জুন ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুবার্ষিকী স্মরণে দোয়া

admin
জুন ১৪, ২০২০ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের পিতা প্রবীণ আওয়ামী লীগ নেতা, চাঁদপুর মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, ৫ নং দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মো. মোফাজ্জল হোসেন খানের ১০তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

এ উপলক্ষে সন্ধ্যায় রাজধানী ঢাকার বংশাল থানার ৩৪নং ওয়ার্ড কার্যালয়ে যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে ৩৪নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে স্মৃতিচারণ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে বংশাল থানার ৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যুবলীগের সভাপতি মীর মাহবুবুর রহমান রনির সভাপতিত্বে ৩৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আহাদ বাপ্পির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, বর্তমান বংশাল থানা আওয়ামী লীগের সিনিয়র নেতা হাজী মো. ইসমাইল হোসেন।

এসময় বংশাল থানার ৩৪নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ, সহ-সভাপতি আতিকুর রহমান আকাশ, সহ-সভাপতি রিমন উদ্দিন ফরহাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলামীন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন (ছোট), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. মলিন, অর্থ বিষয়ক সম্পাদক মো. সেলিম, যুবলীগ নেতা মীর আশারাফুল কবীর রকি সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মোনাজাত শেষে সবার মাঝে তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

স/এষ্