ঢাকামঙ্গলবার , ১২ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

যুদ্ধে জড়াবে না বাংলাদেশ

admin
সেপ্টেম্বর ১২, ২০১৭ ১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সম্প্রদায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছে এবং সব ধরনের সহযোগিতা নিয়ে পাশে থাকার কথা জানিয়েছে। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানকে প্রধান করে মিয়ানমার সরকারের গঠিত আনান কমিশনের প্রতিবেদনের বাস্তবায়নও চান তারা। অন্যদিকে বাংলাদেশ সমস্যার কূটনৈতিক সমাধান আশা করছে। মিয়ানমারের সঙ্গে কোনো ধরনের যুদ্ধে না জড়ানোর কথা বলা হয়েছে। এ ইস্যুতে বিশ্ব সম্প্রদায়কে সম্পৃক্ত করেই সমাধান করবে ঢাকা।গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন দেশের কূটনৈতিক ও সংস্থার প্রতিনিধিদের রোহিঙ্গা ইস্যুর সর্বশেষ অবস্থা এবং বাংলাদেশের অবস্থান ব্রিফ করা হয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, তুরস্ক, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী।

স/এষ্