ঢাকাবৃহস্পতিবার , ৯ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র

admin
নভেম্বর ৯, ২০১৭ ৯:১১ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র। চলছে পাল্টাপাল্টি হুমকি।

আর তারই জের ধরে বুধবার হোয়াইট হাউসের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করে উত্তর কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথা বলবেন ট্রাম্প।

বুধবারই দক্ষিণ কোরিয়া থেকে বেইজিংয়ে উপস্থিত হন ট্রাম্প। সেখানেই উত্তর কোরিয়ার বিষয়ে চীনা প্রেসিডেন্টের সঙ্গে  আলোচনা হবে বলে সূত্র জানিয়েছে।

এর আগে কিমকে বিভিন্নভাবে সতর্ক করেন ট্রাম্প। কিন্তু কিম যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই একের পর এক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে গেছে। তাই উত্তর কোরিয়াকে এবার একঘরে করতে চাইছেন ট্রাম্প। চীনা প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে উত্তর কোরিয়াকে অর্থনৈতিক ক্ষেত্রে চাপ দিতে বদ্ধপরিকর মার্কিন প্রেসিডেন্ট।

উল্লেখ্য, ট্রাম্প তার এশিয়া সফর শুরু করেন জাপান থেকে। এরপর তিনি দক্ষিণ কোরিয়া যান।

আর এবার চীনের পর তিনি ভিয়েতনাম এবং ফিলিপাইনে যাবেন।

স/মা