ঢাকাবৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

যাদের খেলা দেখে বড় হয়েছি, তাদের সাথে নিজের সেরাটা দিতে চাই : সাইফউদ্দিন

admin
নভেম্বর ১৯, ২০২০ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

যাদের খেলা দেখে বড় হয়েছি, তাদের সাথে নিজের সেরাটা দিতে চাই : সাইফউদ্দিন

রাহুল রাজ : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সবচেয়ে সস্তার দল ‘মিনিস্টার গ্রুপ রাজশাহী’। দলে আশরাফুল ছাড়া বড় কোনো তারকা নেই। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ড্রাফট লিস্টে ‘এ’ ক্যাটাগরিতে থাকা কোনো তারকাকেই দলে ভেড়ায়নি তারা।

সাইফউদ্দিন-নাজমূল হোসেন শান্তদের মতো তরুণদের সঙ্গে আশরাফুল-ফজলে রাব্বীর মতো অভিজ্ঞদের নিয়ে দল গড়েছে মিনিস্টার। আর তাদের সাথে তিন বিভাগেই নিজের সেরাটা দিতে চান সাইফউদ্দিন।- চমক নিউজ

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গণমাধ্যমকে তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমি দলের প্রথম ডাক হিসেবে সুযোগ পাওয়ায় আমার একটা দায়িত্ব থাকবে। ইন শা আল্লাহ চেষ্টা করবো ব্যাটিং, বোলিং, ফিল্ডিং যাই হোক নিজের সেরাটা দেওয়ার। আমি সবসময় চাপের মুহূর্তে বোলিং-ব্যাটিং উপভোগ করি।

কারণ চেষ্টা করি নিজেকে চিনে নেয়ার। এখানে যেহেতু শান্ত, আশরাফুল ভাই আছে। বিশেষ করে আশরাফুল ভাইয়ের কথা বলতে হয় তাদের খেলা দেখে আমরা বড় হয়েছি।
তিনি আরো বলেন ‘যেহেতু এটা ঘরোয়া ক্রিকেট, হয়তো আমরা বিপিএল খেলি ওখানে বিদেশি ক্রিকেটাররা খেলার ৬০-৭০ ভাগ মোড় তারাই ঘুরিয়ে দেয়।

এখানে যেহেতু সবাই স্থানীয় খেলোয়াড়, সবাই ১৯-২০। টি-টোয়েন্টি এমন একটা খেলা যেখানে যে ভালো খেলবে সেই জিতবে।’

স/এষ্