মোঃ অাজম খাঁন, বাঘারপাড়া(যশোর) থেকেঃ বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে যশোর- ৪ অাসন থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য রনজিত রায়কে ৯ জানুয়ারী তার যশোরের বাসায় উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এমদাদ হোসেনের নেতৃত্বে বাঘারপাড়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ জন প্রধান শিক্ষক ও সমিতির নেতৃবৃন্দ পরপর ৩ বার নির্বাচিত সংসদ সদস্য রনজিত রায়ের যশোরস্থ বাসায় উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।
এসময় শিক্ষক সমিতির সভাপতির সঙ্গে ছিলেন যথাক্রমে সাবেক সভাপতি বজলুর রহমান, সিনিয়র সহ সভাপতি অাব্দুল মজিদ ও প্রধান শিক্ষক অাব্দুল মালেক, অাব্দুর রাজ্জাক, জুলহাস উদ্দীন, অাবু সাঈদ মোল্যা, অাজম খাঁন, উত্তম কুমার, সাইদুর রহমান ও প্রিন্সিপাল অাওয়াল হোসেন সহ অারও অনেকে।
এসময় সংসদ সদস্য শিক্ষক সমিতির নেতৃবৃন্দদেরকে স্বাগত জানিয়ে বাঘারপাড়ার শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য যার যার অবস্থান থেকে জোরালোভাবে কাজ করার অাহবান জানান। তিনি মাধ্যমিক শিক্ষার উন্নয়নে সার্বিক সহযোগীতার অাশ্বাস দেন।
স/এষ্

