মোঃ অাজম খাঁন, বাঘারপাড়া(যশোর) থেকেঃ ২৩ এপ্রিল যশোর সরকারী টিসার্স ট্রেনিং কলেজে প্রশিক্ষনার্থীদের অংশগ্রহনে গনিত উপকরন মেলা অনুষ্ঠিত হয়েছে।
অত্র টিসার্স ট্রেনিং কলেজের শিক্ষক অাব্দুল গফুরের তত্ত্বাবধানে অায়োজিত এ গনিত উপকরন মেলায় সভাপতি ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ মোঃ জয়নাল অাবেদিন ও সাবেক অধ্যক্ষ প্রফেসর নিখিল কুমার রায়। বক্তব্য রাখেন যথাক্রমে প্রশিক্ষনার্থী সাজিয়া অাক্তার, শিক্ষক সেলিম রেজা, টিকিউঅাই এর সমন্বয়ক মোহনলাল সরকার ও প্রধান অতিথি প্রফেসর নিখিল কুমার রায়। প্রধান অতিথি সহ সকল ববক্তাই গনিত বিষয়ে পাঠদানের ক্ষেত্রে নিজেদের তৈরি সহজলভ্য শিক্ষাপোকরন ব্যবহারের উপর বিশেষভাবে গুরুত্ব অারোপ করেন। যথাযথ উপকরন ব্যবহার করা গেলে শিক্ষার্থীরা গনিত বিষয়কে কখনও কঠিন মনে করবে না বলে সভাপতি মহোদয় মন্তব্য করেন। এছাড়া এ মেলায় টিটি কলেজের শিক্ষার্থীদের নিজদের তৈরি গনিত বিষয়ের অনেকগুলো উপকরন প্রদর্শন ও ব্যবহার দেখানো হয়।
স/এষ্

