ঢাকারবিবার , ৩১ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

যশোর শিক্ষাবোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৩১ শতাংশ

admin
মে ৩১, ২০২০ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

যশোর থেকে আজম খাঁনঃ যশোর শিক্ষা বোর্ডে এসএসসি-২০২০ পরীক্ষায় পাসের হার ৮৭ দশমিক ৩১ শতাংশ। এ প্লাস পেয়েছে ১৩ হাজার ৭৬৪ জন। যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র এ তথ্য নিশ্চিত করেন। গত বছরের তুলনায় পাসের হার কমলেও এ প্লাসের সংখ্যা বেড়েছে।

রবিবার (৩১ মে) এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর তিনি জানান, এ বছর সর্বমোট ১ লাখ ৬০ হাজার ৬৩৫ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে এক লাখ ৪০ হাজার ২৪৩ জন। ফেল করেছে ২০ হাজার ৩৯২ জন । পাসকৃত শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৬৮ হাজার ৯১৯ জন এবং ছাত্রী ৭১ হাজার ৩২৪ জন।এর মধ্যে ১৩ হাজার ৭৬৪ জন এ প্লাস পেয়েছে।

এ প্লাসের সংখ্যার মধ্যে ৬ হাজার ৯৫৬ জন ছাত্র ও ৬ হাজার ৮০৮ জন ছাত্রী রয়েছে। গত বছরের তূলনায় এ বছর পাসের হার কমলেও এ প্লাসের সংখ্যা বেড়েছে। গত বছর পাসের হার ছিল ৯০.৮৮ শতাংশ, এর মধ্যে এ প্লাস পেয়েছিল ৯ হাজার ৯৪৮ জন।

উল্লেখ্য যে, এ বছর পাসকৃত শিক্ষার্থীদের মধ্যে ১৩ হাজার ৭৬৪ জন এ প্লাস, ৪২ হাজার ১০৮ জন এ গ্রেড, ৩০ হাজার ৩৭৪ জন বি গ্রেড, ২০ হাজার ২৩৯ জন সি গ্রেড ও ৩৫২ জন ডি গ্রেড পেয়েছে। খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে পাশের হার খুলনায় ৯২.৬৬ শতাংশ, বাগেরহাটে ৯০.৬৬ শতাংশ, সাতক্ষীরায় ৯৪.০৩ শতাংশ, কুষ্টিয়ায় ৮০ শতাংশ, চুয়াডাঙ্গায় ৮৬.৯৯ শতাংশ, মেহেরপুরে ৭৮.৩০ শতাংশ, যশোরে ৯০.০৪ শতাংশ, নড়াইলে ৮৩.৯৫ শতাংশ, ঝিনাইদহে ৮৩.৭৪ শতাংশ ও মাগুরায় ৮২.৩৪ শতাংশ।

স/এষ্