ঢাকাবৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

যশোর বোর্ডের প্রধান শিক্ষকরা নির্বাচনী পরীক্ষার প্রশ্ন ডাউনলোড করতে ব্যাপক হয়রানীর শিকার

admin
অক্টোবর ১২, ২০১৭ ৮:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি 

১১ অক্টোবর যশোর বোর্ডের ওয়েবসাইট সঠিকভাবে কাজ না করায় ২০১৮ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার প্রশ্ন ডাউনলোড করতে যেয়ে বোর্ডের আওতাধীন সকল প্রধান শিক্ষকগন চরোমভাবে হয়রানীর শিকার হয়েছেন ।
জানা গেছে,সম্প্রতি যশোর শিক্ষা বোর্ড প্রশ্নের মান উন্নয়ন ও প্রশ্নপত্র ফাস প্রতিরোধের লক্ষে বোর্ডের আওতাধীন সকল বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষার প্রায় সকল প্রশ্নপত্র প্রশ্ন ব্যাংক হতে ডাউনলোডের মাধ্যমে উক্ত প্রশ্ন দ্বারা পরীক্ষা গ্রহনের নির্দেশনা জারি করা হয়। ডাউন লোডের সময় বেধে দেয়া হয় পরীক্ষার দিন সকাল সাড়ে সাতটা হতে সকাল সাড়ে নয়টা পর্যন্ত।যথা সময় হতে সকল প্রধান শিক্ষকগন বোর্ডের নির্দেশনার আলোকে সকাল সাড়ে নয়টা পর্যন্ত প্রশ্ন ডাউনলোডের চেষ্টা অব্যাহত রাখা সত্ত্বেও প্রায় শতভাগ প্রধান শিক্ষকই ডাউনলোড করতে ব্যর্থ হয়।ইতমিধ্যে প্রশ্ন ডাউনলোডে ব্যর্থ প্রধান শিক্ষকদের নিকট হতে বোর্ডের কর্মকর্তা/কর্মচারীদের নিকট শত শত ফোন/মোবাইল যেতে থাকে।বোর্ড কর্তৃপক্ষ সকাল নয়টা পয়ত্রিশের সময় পদ্ধুতি পরিবর্তন করে লেটেষ্ট নোটিশে প্রশ্ন প্রেরন করলে ২৫ মিনিটের মধ্যে প্রশ্ন কম্পোজ করে এবং ফটো কপি কওে তা দিয়ে সকাল ১০টায় পরীক্ষা গ্রহন করতে যেয়ে প্রধান শিক্ষকগন নাকানি-চুবানীর শিকার হয়েছেন বলে তারা মোবইলে জানিয়েছেন।বিশেষ করে বেশি শিক্ষার্থীওয়ালা প্রতিষ্ঠানগুলো বেশি হয়রানীর শিকার হয়েছে বলে জানা গছে।এ সমস্যার কারনে কোন কোন বিদ্যালয়ে সাড়ে দশটায় পরীক্ষায় শুরু হয়েছে।বাঘারপাড়ার বিভিন্ন প্রধান শিক্ষকদের নিকট হতে এ সমস্যার কথা জানার পর এ ব্যাপারে জানার জানার জন্য যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মধাব চন্দ্র রুদ্রের মোবাইল নং ০১৭৩৩২২২০০৩ এ বার বার কল দেয়া সত্ত্বেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।তবে বোর্ডের বিভিন্ন সূত্র থেকে জানা যায় প্রথম দিন একই সঙ্গে কয়েক হাজার ডাউনলোডের চাপ পড়ায় ওয়েবসাইট ঠিকমত কাজ না করায় এ সমস্যা দেখা দিয়েছে।পরবর্তী দিনে এ সমস্যা কাটানোর উদ্দ্যোগ নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

স/মা