♦ মোঃ আজম খাঁন,বাঘারপাড়া(যশোর) প্রতিনিধি : সোমবার ১০টার দিকে যশোর-ঢাকা মহাসড়কের(ভায়া মাগুরা) সীমাখালী ব্রিজটি তিনটি ট্রাকসহ নদীতে ভেঙ্গে পড়েছে।তনটি ট্রাকসহ ব্রিজটির মাঝখানের অংশ চিত্রা নদীতে ডুবে গেছে।এতে দুজন পথচারী আহত হয়েছে।
এ দর্ঘটনার ফলে ভাঙ্গা ব্রিজের দুই পার্শে শত শত গাড়ী জমা পড়েছে। ব্রেিজর দুই পার্শে হাজার হাজার উৎসুক জনতার ভিড় জমেছে।ব্রিজের যশোরের অংশে বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান মশিয়ার রহমান,স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বাঘারপাড়া পুলিশ এবং অপর অংশে শালিখা উপজেলা নির্বাহী অফিসার,পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা উপস্থিত হয়ে নিমজ্জিত ট্রাকগুলো উদ্ধারের চেষ্টা করছে।এ দুর্ঘটনার শিকার হয় যশোরগামী পাথর বোঝাই একটি ট্রাক(ঢাকা মেট্রো-ট-২০৩০৭০),ট্রিপলে ঢাকা একটি ট্রাক(ঢাকা মেট্রো-২০১৯৬৯)এবং যশোর থেকে মুরগীর বাচ্চাবাহী একটি কাভার্ড ভ্যান(ঢাকা মেট্রো-জ-১১৩৮১৬)।এ দর্ঘটনায় বাঘারপাড়া উপজেলার দুইজন পথচারী আহত হয়েছেন।আহতরা হল পাঠানপাইকপাড়া গ্রামের জয়নাল আবেদীন ও ছোটক্ষুদড়া গ্রামের মিঠু। আহতদেরকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।রাস্তা বন্দ থাকায় যোগাযোগ ব্যবস্থা বজায় রাখার জন্য বিকল্প হসিাবে ঝিনাইদহ-যশোর সড়ক ব্যবহার করা হচ্ছে।
স/শা

