ঢাকাশুক্রবার , ১২ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

যশোর অঞ্চলে বিলুপ্তির পথে উভচর প্রাণী ব্যাঙ

admin
মে ১২, ২০১৭ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

ডি এইচ দিলসান : মাত্রাতিরিক্ত কীকনাশকের ব্যবহার, কাঁকড়ার খাবার ও নির্বচারে আহরণ, সংরক্ষণ ও উন্নত চাষ কৌশল উন্নয়ন পরিকল্পনার অভাবে সুন্দর বনাঞ্চলে বিলুপ্ত হতে চলেছে পরিবেশগত অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন উভচর প্রাণী ব্যাঙ। বিশেষজ্ঞদের মতে, বিলুপ্তপ্রায় এ প্রাণী সংরক্ষণে প্রয়োজন উন্নত চাষ কৌশলের টেকসই প্রযুক্তি উদ্ভাবন ও ব্যাপক জনসচেতনতা সৃষ্টি। উপযোগী জলাশয় ও পরিবেশগত কারণে বাংলাদেশ পৃথিবীর অন্যতম জীববৈচিত্র্যসমৃদ্ধ দেশ। এদেশের জলাশয় মৎস্য ও অন্যান্য জলজ সম্পদে অত্যান্ত সমৃদ্ধ। এ দেশের নদী ও অভ্যন্তরীণ জলাশয়ে রয়েছে ২৬০ প্রজাতির স্বাদু পানির মাছ, ৪৭৫ প্রজাতির সামুদ্রিক মাছ, ৩১ প্রজাতির কচ্ছপ, ১২৬ প্রজাতির সরীসৃপ ও ২২ প্রজাতির উভচর প্রজাতির উপস্থিত। ব্যাঙ ঝলে ও স্থলে বাস করে বলে এদের অভচর রাজগঞ্জ অঞ্চলে খালবিল, পুকুর, জলাশয় ও বাওড় দ্বারা বিস্তৃত। এ অঞ্চলে সোনা ব্যাঙ, কুনো ব্যাঙ ও গেছো ব্যাঙসহ কয়েকটি প্রজাতির অসংখ্য ব্যাঙের উপস্থিতি লক্ষ্য করা যেত। এ দেশের প্রাকৃতিক উৎস থেকে আহরণকৃত সোনা ব্যাঙের প্রক্রিয়াজাতকৃত পিছনের পা জাপান, যুক্তরাষ্ট্র, ইউরোপের অনেক দেশে রপ্তানি হত। সারাদেশের ন্যায় রাজগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে নির্বিচারে ব্যাঙ আহরণের ফলে এর ন্যায় ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। পরবর্তীতে পরিবেশগত ভারসাম্য হীনতার কারণে সরকার প্রাকৃতিক উৎস থেকে ব্যাঙ আহরণ ও রপ্তানি নিষিদ্ধ করে। বর্তমানে এ অঞ্চলের অধিকাংশ এলাকা মাছ চাষে পরিণত হয়েছে। এ অঞ্চলে বাওড়ে প্রচুর পরিমাণে কাঁকড়া পাওয়া যায়। যে কারণে ব্যাঙ আহরন করা হচ্ছে। ব্যাঙ সাধারণত রাতে খাবার খেতে ও বিচরণ করতে অভ্যস্ত। এজন্য এ অঞ্চলের পুরুষ মানুষেরা ব্যাঙ আহরণ করে থাকে। যে কারনে এ অঞ্চল থেকে ব্যাঙ বিলুপ্তি হতে চলেছে।

স/এষ্