ঢাকাসোমবার , ১৫ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

 যশোরে ১১ দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন

admin
জানুয়ারি ১৫, ২০১৮ ৩:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ অাজম খাঁন।।  যশোরে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির ব্যানারে শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষে ‘শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি’ যশোর জেলা শাখা মানববন্ধন করেছে। রোববার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মাবনবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।মাবনবন্ধনে যশোরের বিভিন্ন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।মানববন্ধন শেষে শিক্ষা জাতীয়করণ সহ ১১ দফা বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কমিটির যশোর জেলা সমন্বয়কারী আব্দুল মজিদ, সদস্য সচিব আব্দুল গফুর, শিক্ষক নেতা সিরাজুল ইসলাম, বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি এমদাদ হোসেন, শওকত আলী, আব্দুল লতিফ, আবদুস সামাদ, শাহ-আলম, মোশারফ হোসেন প্রমুখ। পরে শিক্ষক নেতারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

স/এষ্