মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: লটারির মাধ্যমে সারাদেশের ন্যায় যশোর জেলার ৯ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) নিয়োগ দেয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নির্বাচনী দায়িত্বের স্বচ্ছতা নিশ্চিত করতে পুলিশ সদর দপ্তর লটারির আয়োজন করে। ইউনিট প্রধানদের কাছ থেকে সৎ ও নিরপেক্ষ কর্মকর্তাদের তালিকা সংগ্রহের পর লটারির মাধ্যমে নতুন ওসি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল আহসান হাবীব সাংবাদিকদের জানিয়েছেন- লটারির ভিত্তিতে ওসিদের বদল হওয়ার কথা রয়েছে। এমন সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। তবে এখনো অফিসিয়ালি কোনো আদেশ পাইনি।