পুত্রের হাতে পিতা লাঞ্ছিত
যশোরের বসুন্দিয়ায় সামাজিক অবক্ষয়ের আরও একটি নিদর্শন
যশোর প্রতিবেদক : কিছুতেই যেন রোধ করা যাচ্ছে না পারিবারিক ও সামাজিক অবক্ষয়। দিনে দিনে এর মাত্রা বেড়েই চলেছে ফলে একপ্রকার হতাশা ও সংকিত হয়ে পড়ছেন এলাকার স্বচেতন অভিভাবক মহল।
ঘটনার বিবরণে জানা যায়, গত ৩০ আগস্ট (২০২১) সোমবার আনুমানিক ৯ টার দিকে যশোর সদর উপজেলার বসুন্দিয়া বানিয়ারগাতী গ্রামের দক্ষিণ পাড়ার মৃত মহাতাব সর্দারের, পুত্র মোজের সরদার (৮৫), কে দ্বিতীয় পুত্র ইমামুল সরদার (৪০), ও মাসুদ সরদার (৩০), পিতাকে মারপিট করে লাঞ্চিত করার সহ তাকে হত্যা করে রাতের আঁধারে পুঁতে ফেলার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে ।
বয়োবৃদ্ধ মোজের সরদার, কান্না জড়িত কন্ঠে আমাদের এ প্রতিনিধিকে জানান, , খুবই দরিদ্র মানুষ তিনি – মাত্র ১৭ (শতক) বসতভিটার জমি, ৪ পুত্র ও ২ কন্যা সন্তানকে অংশ মোতাবেক লিখে দিয়েছেন। তাকে বাকি ৩ পুত্র ভরণ পোষণ দেয় না, এবং খোঁজ খবরও নেয় না, ফলে সেজো পুত্র আব্দুল জলিলকে ৩ (শতক) জমি বেশি দিয়ে তাঁর সঙ্গে আছেন সেই তাকে একমাত্র দেখাশুনা করে।
এই কারণে বাকি ৩ পুত্র ক্ষিপ্ত হয়ে তাকে প্রায়ই মাঝে মধ্যে মারপিট করা সহ প্রাণনাশের হুমকি দেয়। তার পুত্ররা দুর্ধর্ষ প্রকৃতির লোক হওয়ায় গ্রামের লোকেরা এঘটনার প্রতিবাদ করতে সাহস পায় না।
এমন নানা ঘটনার অভিযোগে, উক্ত বয়োবৃদ্ধ মোজের আলী সরদার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট বিচারের জোর দাবি জানিয়েছেন।উল্লেখ্য, এর আগেও বসুন্দিয়া এলাকায় পুত্রের হাতে পিতা যখম হওয়ার মতো ঘটনা ঘটেছে।
স/এষ্

