নিজস্ব প্রতিবেদক, বাঘারপাড়া – প্রাথমিক শিক্ষা সমাপনীতে যশোরে প্রায় দুই হাজার শিক্ষার্থীর খাতা পূর্ণমূল্যায়নের অাবেদন করা হহয়েছে।অভিভাবকরা খাতা সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি ববলে অভিযোগ করছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সকল নিয়ম মেনে খাতা পুনর্মূল্যায়নের অাবেদন করা হয়েছে বলে অভিভাবকরা দাবী করেছেন।
‘খাতা মূল্যায়নে ব্যাপক ভুল ধরা পড়লে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’ বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
এর মধ্যে পূর্ণমূল্যায়নের অাবেদনের সংখ্যার দিক দিয়ে যশোর সদর রয়েছে এগিয়ে। যার সংখ্যা ৫৯১টি খাতা। এছাড়া অভয়নগরের ১৮০টি, কেশবপুরের ১৯৪টি, চৌগাছার ১১৫টি, ঝিকরগাছার ১৪৫টি, বাঘারপাড়ার ১৭৪টি, মনিরামপুরের ২৭৪টি এবং শার্শার ১৫৩টি খাতা।
এছাড়া ইফতেদায়ীতে ৭৪টি খাতা পুনর্মূল্যায়নের আবেদন জমা পড়েছে বলে জানা গিয়েছে।
এ বিষয়ে সদ্য যশোরে যোগদানকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলম বলেন, ‘খাতা মূল্যায়নে গুরুতর ভুল ধরা পড়লে পরীক্ষকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহন করা।
স/শ

