ঢাকাশনিবার , ১ জুন ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

যশোরে নার্সিং ইনস্টিটিউট ইনচার্জের দূনীতির সংবাদ সংগ্রহে সময় সাংবাদিকরা লাঞ্ছিত

admin
জুন ১, ২০১৯ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি : যশোর নার্সিং ইনস্টিটিউট ইনচার্জ সেলিনা ইয়াসমিন পুস্পার অনিয়ম-দূনীতিসহ বিভিন্ন অপকর্মের তদন্ত করতে এসে কমিটির প্রধান সাংবাদিকদের সাথে অসৌজন্য আচারণ করেন।

দুনীতির সংবাদ সংগ্রহের সময় ইনচার্জ সেলিনা ইয়াসমিন পুস্পা প্রতিষ্ঠানের মধ্যে গণমাধ্যম কর্মীকে আটকে রেখেন এবং আস্থাভাজন ছাত্রীসেবিকাদের দিয়ে শ্লিনতাহানীর অভিযোগ আনেন।

পরে হাসপাতাল তত্ত্বাবধায় ডা.আবুল কালাম আজাদ লিটুর হস্থখেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।এ সময় ইনজার্চ নিজের ভুল শিকার করে সকলের সামনে দু’হাত জোর করে ক্ষমা চানন। বুধবার দুপুর ১২টার দিকে যশোর নার্সিং ইনস্টিটিউটে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে উপস্থিত ইনডিপেনডেন্ট টেলিভিশনের যশোর প্রতিনিধি জিয়াউল হক জানান, যশোর নার্সিং ইন্সটিটিউটের ইন্সট্রাক্টর সেলিনা ইয়াসমিন পুষ্পের বিরুদ্ধে বিভিন্ন সময়ের অভিযোগে বুধবার নার্সিং ও মিডওয়াফারিং অধিদপ্তর থেকে দুই সদস্যের একটি তদন্ত টিম তদন্তে আসেন।

এ খবর জানতে পেরে আমিসহ আরো কয়েকটি টেলিভিশন ও স্থানীয় কয়েকটি পত্রিকার সাংবাদিকরা নার্সিং ইন্সটিটিউটে যাই।তবে সাংবাদিকদের পৌঁছানোর আগেই তদন্ত কমিটি ঘটনাস্থল ত্যাগ করেন।

এ সময় সাংবাদিকরা তদন্তের কারণ জানতে ইন্সট্রাক্টরের কক্ষে গেলে তিনি সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন এবং ইন্সটিটিউটের প্রধান ফটকে তালা দিয়ে সাংবাদিকদের আটক রাখতে বলেন।

এ সময় প্রধান ফটকে তালা মেরে আমাদের আটকে রাখা হয়।তিনি নার্সিংয়ের মেয়েদের ডেকে সাংবাদিকদের হেনস্তা করার হুমকি দেন।পরে বেগতিক দেখে ইন্সট্রাক্টর সেলিনা ইয়াসমিন পুষ্প পরে সাংবাদিকদের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

এদিকে খবর পেয়ে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ লিটু নার্সিং ইন্সটিটিউটে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।তিনি জানান,নার্সিং ইন্সটিটিউট তার আওতায় না থাকলেও বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।একইসাথে তিনি সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় বিচার দাবি করেন।

স/এষ্