ঢাকাশুক্রবার , ১৭ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

যশোরে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় কালীগঞ্জ জিনিয়াস ডিবেটিং ক্লাবের বৃষ্টি প্রথম হওয়ায় অভিন্দন

admin
ফেব্রুয়ারি ১৭, ২০১৭ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের কালীগঞ্জের জিনিয়াস ডিবেটিং ক্লাবের সহ-সভাপতি মাহমুদা আক্তার বৃষ্টি বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছেন। যশোর মাইকেল মধুসূধন ডিবেট ফেডারেশনের আয়োজনে শুক্রবার দিন ব্যাপি যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়। বৃষ্টি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার শিবনগর গ্রামের সুরত আলী ও পারুল বেগম দম্পতির ৩য় সন্তান।
জানাযায়, যশোর মাইকেল মধুসূধন ডিবেট ফেডারেশন আয়োজিত বিতর্ক উৎসবে অনুষ্ঠিত বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন জেলার ১২জন প্রতিযোগির মধ্যে মাহমুদা আক্তার বৃষ্টি প্রথম হন। শুক্রবার দিন ব্যাপি যশোর জিলা স্কুল অডিটোরিয়ামে এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন জেলার ৭শতাধিক ডিবেটর অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা চেয়ারম্যান শাহিন চাকলাদার, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচাল নাজমুল হুদা, ন্যাশনাল ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান এ কে এম শোয়েব, এভারেষ্ট বিজয়ী মুসা ইব্রাহিম, চলচিত্র পরিচালক দেবাশিষ বিশ্বাস, সংবাদ পাঠিকা ফারজানা কবির প্রমূখ।
জিনিয়াস ডিবেটিং ক্লাবের সহ-সভাপতি বৃষ্টির এমন কৃতিত্বে ঝিনাইদহ ডিবেটিং সোসাইটির সভাপতি সাকিব আল হাসান ও জিনিয়াস ডিবেটিং ক্লাবের সভাপতি আল শাহরিয়ার সুমন, সেক্রেটারী মোস্তফা, সাংগাঠনিক সম্পাদক তৌফিকসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ তাকে অভিন্দন জানিয়েছেন।

স/শা