ঢাকামঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

যশোরের শার্শায় মাছের ঘেরে র‌্যাবের অভিযান গাঁজা সহ গ্রেফতার-১

nayem ahmed
সেপ্টেম্বর ১, ২০২০ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় মাছের ঘের থেকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা সহ মোঃ সাগর হোসেন(২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। গ্রেফতার মাদক ব্যবসায়ী সাগর ধান্যখোলা গ্রামের শাহাজুল ইসলাম এর ছেলে।

মঙ্গলবার(১ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এর নেতৃতে একটি অভিযানিক দল অভিযান চালিয়ে শার্শা থানাধীন জেলে পাড়া সাকিনস্থ মোস্তফার মাছের ঘেরের পাশ থেকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন(এক্স)বিএন আমাদের প্রতিনিধিকে গ্রেফতার আসামী সহ মাদক উদ্ধার এর বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো বলেন ধৃত আসামী ও জব্দকৃত আলামত সহ যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর এবং ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারনী ক্রমিক ১৯ (ক) ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

 

স/এন